হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ২৫ ভরি স্বর্নালংকার সহ ০১ জন স্বর্ন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার ওসি মোঃ আরিফুর রহমান।
তিনি বলেন, আজ বুধবার সকালে আকবরশাহ থানার সিটি গেইট এলাকা হতে আনুমানিক ২৫ ভরি চোরাচালানের স্বর্ন সহ নুর আলম (৩৫), পিতা-আবুল বশর, মাতা-খতিজা বেগম, সাং-পূর্ব সুলতানপুর, পাটেয়ারী বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০৯নং নবাবপুর ইউপি, থানা- সোনাগাজী, জেলা- ফেনী নামক স্বর্ন চোরাচালানকারীকে কে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে আকবরশাহ থানার মামলা নং-৫(১১)২৫,
ধারা-বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) ধারা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।