সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক

খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক

মো: আল মাসুম খান:

খুলনায় ঘরে তৈরি বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের নিজ বাড়ি থেকে শেখ মোসলেম আলি (৭৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

গতকাল শনিবার (১৯ জুলাই) গভীর রাতে তাকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

 

আটক মোসলেম আলি এলাকায় একজন হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। তার মালিকানাধীন ‘মাতৃশোধন হোমিও ফার্মাসি’ নামে একটি ওষুধের দোকান রয়েছে। তবে দোকানের আড়ালে তিনি নিজ বাসায় বসে এলকোলি, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে দেশি মদ তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো: আবু তারেক গণমাধ্যমের সাংবাদিকদের জানান, মোসলেম আলি কর্তৃক তৈরি মদ পান করে প্রথমে অসুস্থ হন আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার কয়েকজন। অসুস্থ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও পাঁচজন মারা যান।

 

প্রথমে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠানো হয়।

 

এরপর শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকেলে বয়রা শেরের মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ মারা যান।

 

মদ পানে গুরুতর অসুস্থ অবস্থায় বয়রা দাশপাড়ার সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। আজ রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডুমুরিয়া এলাকার দুই গরু ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*