
হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এরশাদ উল্লাহ সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান।
তিনি বলেন, সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় গণসংযোগের সময় কে বা কারা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ও তার অনুসারীদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় এরশাদ উল্লাহকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ওসি আরও বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। শীঘ্রই দোষীদের গ্রেফতার তরে আইনের আওতায় আনা হবে।
Barta Mela bangla online newsportal