
হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পশ্চিম মাদারবাড়ি ২৯ নং ওয়ার্ড কদমতলী (এ-ইউনিট) বিএনপির প্রস্তুতি সভা।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর মাদারবাড়িস্থ হাবিব টাওয়ারের দ্বিতীয় তলায় ২৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় ও সদস্য মোহাম্মদ ওসমানের পরিচালনার মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা শুরু হয়।
প্রথমে পবিত্র আল কোরআন হতে তেলওয়াত করেন কমদতলী রওশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ইয়াকুব আলী মুহিব্বি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজ্বী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কউসার হোসেন বাবু, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দালের যুগ্ম সম্পাদিকা কামরুন নাহার লিজা, বিএনপি নেতা এম এ মুছা বাবলু।
২৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু বলেন, দেশ ও জাতির কল্যানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারবে এমন সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে। দলনায়ক তারেক জিয়ার নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী দল গঠন ও দেশের সেবায় কাজ করে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজ্বী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। তারা জনগণের ভালোবাসা ও ভরসা নিয়ে জনগণের সেবা করতে চাই, সরকার গঠন করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিশ্চিত করতে জনগণের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা বদ্ধপরিকর। তাই কদমতলী ইউনিট এ বিএনপির কমিটি গঠনে যারা দেশ ও জনগণের প্রতি দরদী, দায়িত্বশীল। তাদের প্রধান্য দেওয়া হবে। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্যেও সকলের প্রতি অনুরোধে করেন হাজ্বী মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কউসার হোসেন বাবু, এম এ মুছা বাবলু, ২৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সিরাজ, কমল জ্যোতি বড়ুয়া, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার আবেদিন মুন্না, ছাত্রদল নেতা ই ম জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ খাঁন সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা, ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ খান সুমন, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন,মোহাম্মদ আলমগীর, সাইফুদ্দিন হোসেন খোকন, বিএনপি নেতা আব্দুল আজিজ, মোহাম্মদ জসিম, রমজান আলী, আবু তৈয়ব, আমির খাঁন, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইকবাল খাঁন, মোহাম্মদ জসিম, মুক্তার আলম, টিপু, মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন হোসেন, আজগর খাঁন, সবির আহমদ, তাঁতী দল নেতা শামসুল আলম, মোহাম্মদ এসহাক, নুর আলী, ফারুক, দৌলত খাঁন সহ ২৯ নং ওয়ার্ডের আপামর জনতা।
Barta Mela bangla online newsportal