
ডেস্ক রিপোর্ট:
ছবির মানুষটির নাম মো: নজরুল কবির। বয়স ৬৩ বছর। তিনি আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় বসবাস করতেন। গত ২৬ জুন তারিখে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেন নাই। অদ্যাবধি নিখোঁজ রয়েছেন।
ওনার ছেলে রুম্মান ইসলাম জানিয়েছেন, পারিবারিক বিষয়ে তার মায়ের সাথে গত ২৬ জুন, ২০২৩ তারিখে কথা কাটাকাটির জেরে তার বাবা বাসা থেকে বের হয়ে যান। কিন্তু পরে আর বাসায় ফিরেন নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে রুম্মান ইসলাম আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। জিডি নং- ১৯৮১, তারিখ: ২৬ জুন।

রুম্মান ইসলাম আরও জানান, মো: নজরুল কবির বাসা থেকে বের হবার সময় তার মোবাইল সাথে ছিলো। কিন্তু এখন মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এজন্য তথ্য-প্রযুক্তি ব্যবহার করেও তার কোনো ‘ট্রেস’ পাওয়া যাচ্ছে না।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছবির এই মো: নজরুল কবির এর সন্ধান পান, তবে নিচে উল্লেখিত ব্যক্তিদের মোবাইলে কল করে জানালে তারা উপকৃত হবে।
যোগাযোগ:
রুম্মান ইসলাম, মোবাইল: 01916944006
সাদাত হোসেন, মোবাইল: 01916806990 (হোয়াটস এপ)
মোহাম্মদ হাফিজ আল আসাদ, মোবাইল: 01712009717
Barta Mela bangla online newsportal