সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / চট্টগ্রাম / পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২৫ ইংরেজির আনুষ্ঠানিকতা।

 

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে কদমতলী মহল্লা কমিটির সদস্য ও দুস্থদের মাঝে তবরুক বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।

 

বৃহস্পতিবার (০৪ আগস্ট) কদমতলী বায়তুল আজিজ সেন্ট্রাল জামে মসজিদে বাদে জোহর খতমে কোরআন ও বাদে এশা মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হয় মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। পরে শুক্রবার রাতে তবরুক রান্নার উদ্দেশ্যে জবাই করা হয় ৭টি গরু ও শুরু হয় রান্না বান্নার যাবতীয় কার্যক্রম। শনিবার সকালে কমিটির সদস্য ও শতাধিক দুস্থদের মাঝে তবরুক বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।

 

কদমতলী মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে পরিশ্রম ও সহযোগিতা করেছেন তারা হলেন, কদমতলী মহল্লা কমিটির সদস্য সচিব আলহাজ্ব বদরুল হুদা মুরাদ, কদমতলী মহল্লা কমিটির ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবদুল শুক্কুর সর্দার, সেক্রটারি সেকান্দার মিয়া, উপ-সর্দার প্রশাসন আলহাজ্ব ইকরামুল হুদা সর্দ্দার, আলহাজ্ব লিয়াকত আলী সর্দ্দার, উপ প্রধান সর্দার আলহাজ্ব সামশুল আলী সর্দ্দার, কমক, যুগ্ম-সচিব  আহমেদুর রহমান সর্দ্দার, মাহবুব আলম সর্দার, হাজ্বী মোঃ মহসিন বেগ সর্দার, মোহাম্মদ নাছির সর্দার, ইউনুস কেরু সর্দার, ইসমাইল সর্দার, হুমায়ুন চৌধুরী সর্দার, যুগ্ম সচিব আনিসুর রহমান সর্দার, হায়দার আলী সর্দার, রেজাউল করিম রাসেল সর্দার, এ্যাডভোকেট শেখ মোঃ শওকত সর্দার, আবদুল খালেক সর্দার, হাজ্বী জসিম উদ্দিন সর্দার, পারভেজ আহমদ সর্দার, সদস্য- নুরুদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ ওসমান, সোহেল আহমেদ, আরাফাত কাদের, মোহাম্মদ সেলিম, ইকবাল খাঁন, ফিরোজ খাঁন সুমন, নুরুল আমীন হীরা, মোহাম্মদ আলমগীর, ইফতেখার হোসেন রমি, ইশতিয়াক হোসেন রিপন, ইসমাইল মিয়া রুবেল, সাজ্জাদ হোসেন জাফর, হাফেজ আহমেদ বাপ্পি, রিপন আহমেদ, অফিস সহকারী রাসেল সহ কদমতলী মহল্লা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য, প্রতিবছর কদমতলী মহল্লা কমিটি খুব জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকে। সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় প্রিয় নবী আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন তথা জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ/ওয়াজ মাহফিল, কোরআন খতম, তবরুক বিতরণ, জশনে জুলুস সহ নানান আয়োজন করে থাকে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*