সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

মো: আল মাসুম খান:

 

খুলনা রেঞ্জের ৬৪ থানায় আজ দিবাগত মধ্যরাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। আজ রোববার (২০ জুলাই) বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউন লোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।

 

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, আজ রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।

 

তিনি আরও বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন সব ধরনের ঘটনার জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।

 

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*