
মো: আল মাসুম খান:
রাজধানী ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। খুলনা জেলার জামায়াতে ইসলামী দায়িত্বশীল গণমাধ্যমের সাংবাদিককে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল।
আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা থেকে খুলনা আসছেন বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত রবিবারই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য আগামী মঙ্গলবার (২২ জুলাই) তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে সম্ভবত সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এর আমীরে জামায়াতের সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Barta Mela bangla online newsportal