সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / রাজনীতি / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চারঘাট জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চারঘাট জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলী

 

মোঃ সাইফুল ইসলাম রায়হান: আজ ২১ ফ্রেরুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে জাতীয় পার্টির চারঘাট উপজেলা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে দিবসটি পালন করেন চারঘাট উপজেলা জাতীয় পার্টি। এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব বর্তমানে যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রায়হান, চারঘাট পৌরসভার সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মতিন, ভায়ালক্ষিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শলুয়া, সাধারণ সম্পাদক একরামুল হক, নিমপাড়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ আঃ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ জুলহাজ আলী, মোঃ কুরমান আলী, ছাত্র নেতা মোহন রাজ, মোঃ সোহাগ আলী প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ।

 

এসময় মো: ইকবাল হোসেন বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ১৯৫২ সালের এই দিনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা হিসেবে বাংলাকে পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারি, তাদেরকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি। এই ২১ আমাদের জাতিসত্তা ও জাতির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার প্রথম মাইল ফলক অর্জিত হয়েছিল।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*