সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে মহানগরী রণক্ষেত্রে পরিণত

খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে মহানগরী রণক্ষেত্রে পরিণত

 

এমডি আল মাসুম খান: খুলনা মহানগরীর রয়েলের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশের আহবানে বেলা ১২:০০ টা থেকে ৯ দফা দাবিতে মহানগরীর বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজের ছাত্র-ছাত্রীরা রয়েলের মোড়, সাত রাস্তা মোড়ে অবস্থান গ্রহণ করে।

 

সকাল থেকেই রয়েল এর মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নয় দফা দাবিতে রয়েলের মোড়ে থেমে থেমে সম্মিলিত স্লোগানে মুখরিত থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েলের মোড়ে উপস্থিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারিদিক থেকে বেরিকেড রাখে। বেলা ২:১৫ মিনিটের সময়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

 

এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে রয়েলের মোড়ে, সাত রাস্তার মোড়, ফুল মার্কেটের মূল সড়কসহ বিভিন্ন গলিতে। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে। ফুল মার্কেট এলাকা থেকে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে খুলনা মহানগরীর সদর থানা এলাকা।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*