সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / ৯ দফা দাবিতে খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

৯ দফা দাবিতে খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

 

এমডি আল মাসুম খান: ৯ দফা দাবিতে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে বিকাল ৩টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী পৌঁছালে জিরো পয়েন্ট মোড়ের দিক থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছুড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জিরোপয়েন্টে শক্ত অবস্থান নেয়। বিকাল ৪ঃ০০ টার দিকে বিপুল সংখ্যক পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া চেষ্টা কালে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয় জিরো পয়েন্ট এলাকায়। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন। রূপসা সেতু বাইপাসের দুই পাশে পুলিশের অবস্থান।

 

সংঘর্ষে চলাকালীন সময়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। জুম্মার নামাজ শেষে খুলনা নিউ মার্কেট এলাকা দুপুর ২ থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণ ভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে।

 

সংঘর্ষ চলাকালে টিয়ারসেল ও রাবার বুলেটে পাঁচ সাত জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী বৈষম বিরোধী শিক্ষার্থীদের। সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিক খুলনা মেট্রোপলিটন ও জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*