
ইমদাদুল হক: পাওনা বেতনের দাবীতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় নবীনগর – চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় সড়কে অবস্থান নেয়। এতে যানচলাচল বন্ধ হয়ে গেলে চক্রবর্তী এলাকা থেকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা পর্যন্ত দীর্ঘ জ্যাম এর সৃষ্টি হয়।
পরে গোলযোগের আশঙ্কায় সকাল ১০টায় কর্তৃপক্ষ তাদের
শাখাধীন ৬টি ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। ওই ফ্যাক্টরি ফুলো হলো- জিন্স প্লাস লিঃ, শ্রীপুর আশুলিয়া, শমশের নীট শ্রীপুর, আশুলিয়া, ইয়ং সক্স লেবেল লিঃ শ্রীপুর, আশুলিয়া, কুশিয়ারা ফ্যাশন লিঃ, মোজারমিল, আশুলিয়া, ইউরো আর্তে লিঃ, কবিরপুর, আশুলিয়া, সিনহা ডেনিম লিঃ, জিরানী বাজার, আশুলিয়া, ঢাকা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের জুলাই মাসের বেতন এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। তার উপর আজ (বুধবার) ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পরিস্হিতি নিয়ন্ত্রনে কাজ করছে।
Barta Mela bangla online newsportal