সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সুন্দরবনে হরিণ শিকারী বনরক্ষীদের অভিযানে ফাঁদসহ আটক

সুন্দরবনে হরিণ শিকারী বনরক্ষীদের অভিযানে ফাঁদসহ আটক

মো: আল মাসুম খান: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া খালের পাশের বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে বসার সময় মো: আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামের এক পেশাদার হরিণ শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম-২। আজ সোমবার ৩০ জুন সকাল ৯টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ওই শিকারিকে ফাঁদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়।

 

আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক ওরফে মিলনের ছেলে।

 

বন বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আটককৃত আসামির কাছ থেকে শিকারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিণ শিকারের মালা ফাঁদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষণিক ভাবে কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। বন আইন ১৯২৭ (সংশোধিত) এর অধীনে ধৃত শিকারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

সুন্দরবন বন বিভাগের এই অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম-২ এর টিম লিডার ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেষ্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*