সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ প্রদান

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ প্রদান

 

নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম দেশ ও জনগণের কল্যাণে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণের প্রতি আহবান জানিয়েছেন।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি
এ আহবান জানান।

 

 

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি।

 

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে আইজিপি এবং তাদের স্ত্রীগণ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য কাজ করবেন।

 

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের পদের সংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

অনুষ্ঠানে গ্রেড-১ প্রাপ্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণ বক্তব্য রাখেন।

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জামিল আহমদ বিপিএম, পিপিএম-সেবা, মোঃ হুমায়ুন কবির বিপিএম-সেবা, পিপিএম, ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা, এনডিসি এবং মীর রেজাউল আলম বিপিএম (বার)।

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের সর্বোচ্চ দিয়ে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*