সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / অবরুদ্ধ নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যানচলাচল শুরু

অবরুদ্ধ নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যানচলাচল শুরু

 

ইমদাদুল হক: প্রায় ৫৩ ঘন্টা পর বকেয়া বেতন ভাতাদির দাবীতে বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে চলমান কর্মসূচি প্রত্যাহার করে তারা।

 

বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতারের বিষয়টি শ্রমিকদের জানানো হলে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

 

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জনান, বার্ডস গ্রুপের এমডিকে গ্রেপ্তারের খবর পেয়ে বেলা ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

 

উল্লেখ্য, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে, তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

 

পরে ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর ৭ থেকে ৮ শত শ্রমিক তাদের পাওনাদির দাবিতে নবীনগর – চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্হান গ্রহণ করে। ফলে সম্পূর্ণরুপে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা গত দুই রাত রাস্তায় অবস্হান করে অবশেষে বুধবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*