সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / খেলাধুলা / আইজিপি কাপ ক্রিকেটে পুলিশ স্টাফ কলেজ চ্যাম্পিয়ন

আইজিপি কাপ ক্রিকেটে পুলিশ স্টাফ কলেজ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। পিএসসি দল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দলকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। দ্বিতীয় রানার আপ হয়েছে এপিবিএন। উল্লেখ্য, পিএসসি দল এ নিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হলো।

 

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা আজ (২৮ ফেব্রুয়ারি ২০২৩) রাজধানীর মিরপুরে পিএসসি চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমান বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

 

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশের ক্রিকেটের গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে ।

 

পুলিশ প্রধান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান। তিনি খেলায় স্পনসরদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

আইজিপি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

 

প্রতিযোগিতায় সেরা বোলার নির্বাচিত হয়েছে পিএসসি দলের রিপু মার্মা। সেরা ব্যাটসম্যান, প্লেয়ার অব দি টুর্নামেন্ট ও প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে পিএসসি দলের খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।

 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইসমাইল হায়দার মল্লিক এবং বিসিবি’র সিইও নিজাম উদ্দিন সুজন, ক্রিকেটার সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*