সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জীবনযাত্রা / আশুলিয়ায় তাঁত বস্ত্র, শিল্প ও কুটির মেলার উদ্বোধন

আশুলিয়ায় তাঁত বস্ত্র, শিল্প ও কুটির মেলার উদ্বোধন

মো: ওসমান গণি: সাভারের আশুলিয়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র, শিল্প ও কুটির মেলার শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

সুমন শিকদার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় মেলা আয়োজক কমিটির মো: মেহেদী, মামুন, রায়হান, হাসান, চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গণমাধ্যমকে সুমন শিকদার জানান, আমাদের এলাকায় সাধারণ মানুষের সুস্থ বিনোদনের তেমন ব্যবস্থা নাই। এজন্য এলাকার মানুষের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই মেলা চলবে বলেও জানান তিনি।

 

মেলায় তাঁত বস্ত্র, মাটির তৈজসপত্র, মনোহরী মালামালের দোকান, খাদ্য দ্রব্যের স্টলসহ শিশুলের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। মেলার প্রথম দিন স্থানীয়দের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মূখর ছিলো।

 

উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বাপ্পী দেওয়ান, আরিফ মুন্না, রুবেল হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*