সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেফতার

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেফতার

ইমদাদুল হক: ঢাকার সাভারে আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।
এর আগে, গতকাল মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।
উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন গতকাল অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়। বাসে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
তিনি আরও জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*