সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ইভ্যালির সিইও রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

ইভ্যালির সিইও রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

মো: আল মাসুম খান: চেক প্রতারণার মামলায় এবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে। আজ রোববার ২২ জুন বিকাল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো: হাবিবুর রহমান এই রায় দেন।

 

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌর সভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটর সাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন।মোটর সাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি। পরবর্তীতে বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। উল্লেখ্য ২২ সালের ৩০ জানুয়ারি তারিখে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে একটি মামলা দায়ের করেন।

 

এ মামলায় আদালত রোববার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোহাম্মাদ রাসেল কাঠগড়ায় ছিলেন না।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) গণমাধ্যমের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*