সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাভারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাভারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইমদাদুল হক: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ঢাকার সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অগ্নিঝরা মার্চের ৭ই মার্চ উদযাপন করে উপজেলা প্রশাসন।

 

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

এর আগে, সাভার উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সাভার ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর প্রমুখসহ অন্যরা।

 

পরে, সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্জুরুল আলম রাজীব ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গঠনমূলক বিশদ আলোচনাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

 

এসময় রাজীব ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতির পিতার এই ভাষণ জনগণকে অনুপ্রাণিতই করার পাশাপাশি গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত এবং বাঙ্গালির স্বাধীনতাও এনে দিয়েছে। বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম থেকেই তিনি এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর সুপরিকল্পিতভাবে নেওয়া পদক্ষেপের অন্যতম প্রধান অংশ হলো এই ৭ই মার্চ।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে সাভার উপজেলা কাব স্কাউট ইউনিটের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সাভারে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*