সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / কলেজ ছাত্রের উপর হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কলেজ ছাত্রের উপর হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

 

ইমদাদুল হক: নিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় আশুলিয়ার গাজীরচট স্কুল ও কলেজের ১ম বর্ষের এক ছাত্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এব্যাপারে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার মো: ইমন মিয়া (১৭) এর পিতা মো: আতাউর।

 

অভিযুক্ত নির্যাতনকারী হলো গাজীপুরের শৈলডুবি গ্রামের কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ ছামাদ মাদবরের ছেলে মোঃ খাইরুল ইসলাম শান্ত (৩২)।

 

সন্ত্রাসী হামলার উপযুক্ত শাস্তি ও ন্যায় বিচার দাবী করে সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কলেজ ছাত্র ও তার পরিবার।

 

গণমাধ্যমকে ভুক্তভোগী কলেজ ছাত্র ইমন মিয়া জানান, তিনি আশুলিয়ার গাজীরচট স্কুল ও কলেজের ১ম বর্ষে অধ্যয়নরত। থাকেন গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শৈলডুবি এলাকায়। নিজ এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে বিধায় তিনি ও তার বন্ধুরা মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে দাঁড়ান এবং এলাকায় সচেতনতা গড়ে তোলেন। এতে করে ক্ষুব্ধ হয় শৈলডুবি এলাকার আব্দুল সামাদ মাদবর এর ছেলে খাইরুল ইসলাম শান্ত (৩২)। সে ইমনকে দেখে নেবার হুমকি দেয়।

 

এর ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ নাদিম (২০) ও মোস্তফা (২২) ইমনকে কল করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলে। তাদের কথামত সে মোটর সাইকেল নিয়ে বাসার বাইরে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা অনুমান ৭টায় তারা কাশিমপুর থানাধীন শৈলডুবির চুল ফ্যাক্টরীর উত্তর পাশে রাস্তায় পৌঁছায়। এসময় সেখানে আগে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত শান্ত তার সাথে থাকা লেজার কাটার দিয়ে ইমনের বাম পায়ের টাকনুর জয়েন্টে লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপে তার বাম পায়ের টাকনুর নিচের অংশ কেটে পা হতে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমনের বাবা তার ছেলের উপর নির্মম হামলার জন্য দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীরা আমার ছেলের পা এর নিচের অংশ কেটে ফেলেছে। এখন সে কৃত্রিম পা নিয়ে চলাফেরা করে। তার জীবনটা তো শুরু হতেই শেষ হয়ে গেলো।

 

তিনি আরও জানান, পরবর্তীতে আমি উক্ত ঘটনার বিচারের জন্য থানা পুলিশের সহায়তার জন্য আসতে চাইলে অভিযুক্তরা আমাকে উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশের নিকট যাইতে নিষেধ করে। আমি তাদের উক্ত কথার প্রতিবাদ করলে তারা আমাকে জানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়।অভিযুক্তরা যে কোন সময় আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করতে পারে।

 

তবে অভিযুক্তদের কারও সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় এব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায় নাই।

 

এব্যাপারে কাশিমপুর থানার ওসির সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় পরে ডিউটি অফিসারের সাথে বাদী মো: আতাউর এর লিখিত অভিযোগে মামলা এন্ট্রির বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি থানায় এসে বিষয়টির খোঁজ নিতে বলেন। তবে পরে থানার মুন্সি কনস্টেবল জাহিদের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে জানতে বলেন। কিন্তু কনস্টেবল জাহিদের মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেন নাই।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*