সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / কসবায় গৃহবধুর আত্মহত্যা

কসবায় গৃহবধুর আত্মহত্যা

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বটি দিয়ে গলা কেটে পারুল আক্তার (৪৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত পারুল আক্তার চড়নাল গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। কসবা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

 

গৃহবধুর স্বামী ইব্রাহিম মিয়া জানান, কয়েক মাস আগে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার স্ত্রী প্রায় সময়ই অন্যমনস্ক বা বিকারগ্রস্ত হয়ে আবোল-তাবোল বকতো। কিছুক্ষণ ভালো থাকতো আবার কিছুক্ষণ অনমনস্ক হয়ে নিজের ইচ্ছামতো চলতো। নিয়মিত খাওয়া-দাওয়া করতো না। এসব সমস্যার জন্য চিকিৎসাও চলছিলো।

 

বুধবার তাকে কুমিল্লায় নেওয়া হয়েছিলো চিকিৎসকের কাছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পরিবারের সকলের জন্য নাস্তা বানিয়ে পাশের রুমে বড় মেয়েকে দিয়ে তার জন্য নাস্তা পাঠায়। আমার ছোট ভাইকে নিয়ে নাস্তা শুরু করবো এমন সময় রান্নার রুম থেকে গোঙ্গানির শব্দ শুনতে পাই। পাশের রুমে গিয়ে দেখি আমার স্ত্রীর গলাকাটা দেহ ছটফট করছে। ঘটনার সময় তার হাতে ছিলো ব্যবহৃত বটি।

 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পৌর এলাকার চড়নাল গ্রামে গৃহবধূ পারভীন আক্তার গলা কেটে আত্মহত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*