সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / খুলনায় খুন-সন্ত্রাস-মাদকের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খুলনায় খুন-সন্ত্রাস-মাদকের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মো: আল মাসুম খান:

খুলনায় চলমান খুন, সন্ত্রাস এবং মাদকের অভয়ারণ্য তৈরি হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বিএনপি নেতারা বলেন, খুলনাসহ সারা দেশে খুন, গুম, সন্ত্রাস এবং মাদকের ভয়াবহ বিস্তার চলছে। প্রশাসনের নীরব ভূমিকা এবং সরকারদলীয় প্রশ্রয়ে খুলনা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে।

 

বক্তারা অবিলম্বে এসব অপরাধ বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং জনগণের অধিকার আদায়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

 

সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*