সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা ইন্তেকাল করেছেন

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা ইন্তেকাল করেছেন

মো: আল মাসুম খান: খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯টার দিকে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গতকাল রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

সাংবাদিক মামুন রেজার প্রথম নামাজে জানাজা গতকাল রাত ১২টায় জাতিসংঘ শিশু পার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

তার সহকর্মীরা গনমাধ্যমকে জানান, মামুন রেজা ভাইয়ের অকাল প্রয়াণে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সব সময় নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।

 

খুলনা প্রেসক্লাব : মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

খুলনা জামায়াত : অনুরুপ সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

গোলাম পরওয়ারের শোক : অনুরুপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি বলেন, মরহুম মামুন রেজা ছিলেন খুলনার গণমাধ্যম জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে অল্প বয়সে বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী গণমাধ্যমকর্মীকে হারালাম। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ হবার নয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*