সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / খুলনা মহানগরীতে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত

খুলনা মহানগরীতে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত

মো: আল মাসুম খান: খুলনায় অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনারের মো: ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার বলেন, আমাদের চলতে হবে দ্রুত গতিতে, যাতে খুলনার সকল ধরনের ক্রীড়াঙ্গন আরো সচল হয়। খুলনায় বিপিএল আয়োজন না হলেও বিভাগীয় কমিশনার গোল্ডকাপ টূর্নামেন্টের আয়োজন করা হবে। এটি প্রতিযোগিতা মূলক হবে, ওই সময়ে বিপিএলের প্লেয়াররাও এখানে চলে আসবে। ক্রিকেট, ফুটবল হোক বা যে কোন খেলায় হোক আমরা আয়োজনের মধ্যেই থাকবো। এ ক্ষেত্রে ক্রীড়া সংস্থাকে একটিভ হতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, খুলনা বিভাগ ক্রীড়া মূখর হবে। সকল ছাত্রী-ছাত্রী, যুবক-যুবতীরা খেলায় অংশ গ্রহণ করবে, মাদক থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ক্রীড়াঙ্গনে আরো গতি আসুক, যেটুকু গতি সঞ্চারিত হয়েছে, সেটুকু আরো বাড়ুক। আরও তৎপর হোক, খুলনার মাঠ সরগরম হোক।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আসিক হোসেন রিংকু, ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভীন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন শেষ বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা স্টেডিয়াম থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক মোড় দিয়ে সার্কিট হাউস মোড় ঘুরে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*