সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জীবনযাত্রা / গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

 

ইমদাদুল হক: ঢাকার সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা মহল্লার আলি আহম্মেদের ভাড়া বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- পোশাক শ্রমিক ইয়াসমিন ও তার দুই মেয়ে শিমু ও সোমা। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়দের থেকে জানা যায়, পোশাক শ্রমিক ইয়াসমিন তার দুই মেয়ে শিমু ও সোমাকে নিয়ে আশুলিয়ার কাঠগড়া আমতলার ওই ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো আজেও ভোরে রান্না করার জন্য সিলিন্ডার গ্যাসের চুলার সুইচ দেয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এসময় পোশাক শ্রমিক ইয়াসমিন ও তার দুই মেয়ে শিমু ও সোমা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করে। সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

 

এব্যাপারে চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে মা ইয়াসমিন ও বড় মেয়ে শিমুর শরীরের ৫০ শতাংশ এবং ছোট মেয়ে সোমার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*