সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ছয়শত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

ছয়শত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

 

আল মামুন খান: কাশিমপুরে আনুমানিক ছয়শত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিস। রোববার (১৬ এপ্রিল) দিনব্যাপী কাশিমপুরের বাগবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম।

এসময় অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

 

এব্যাপারে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম দৈনিক নবচেতনাকে জানান, আজ (রোববার) কাশিমপুরের বাগবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছিলো। একাজটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এভাবে সংযোগ নেওয়ার কারণে বাগবাড়ি এলাকার বৈধ গ্রাহকদের লাইনে গ্যাসের প্রেসার কমে যায়। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েন এখানকার বৈধ গ্যাস সংযোগ গ্রহনকারী গ্রাহকগণ। আজকের দিনব্যাপী অভিযানে এই এলাকায় প্রায় দুই কিলোমিটার ব্যাপী আনুমানিক ছয়শত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এসময় নিম্নমানের পাইপ ও রাইজার আমরা জব্দ করেছি।

 

এদিকে, অভিযান চলাকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আলোকে এসময় তিনি ২ জন অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

 

অভিযান চলাকালে এসময় তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

পাশাপাশি, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কাশিমপুর থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ এর নেতৃত্বে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*