সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / রাজনীতি / জাতীয় পার্টির রাজশাহী জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির রাজশাহী জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

 

মোঃ সাইফুল ইসলাম রায়হান: শুক্রবার বিকাল ৩টায় রাজশাহী জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংস্কৃতিক পার্টির রাজশাহী জেলার সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও বর্তমান যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আন্তর্জাতিক উপদেষ্টা ও রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দীন বাচ্চু।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলার আহবায়ক মোঃ মাসুদুজ্জামান মাসুদ, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রায়হান, গোদাগাড়ী উপজেলার সভাপতি মোঃ মিনারুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা মোঃ ইয়াকুব আলী, বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হাসান রাজু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন,পুঠিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আঃ হাই মানিক, পুঠিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মুক্তার প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্য জানান, রাজশাহী জেলা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যার ও বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্য এগিয়ে যেতে হবে। দালাল মুক্ত জাতীয় পার্টি চাই আমরা। সকলে মিলে আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে যা করা দরকার সেটা করবো।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*