সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন সাইফুল ইসলাম

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন সাইফুল ইসলাম

ইমদাদুল হক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ খান, ইউনুস পালোয়ান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*