সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / তফসিল ঘোষণায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

তফসিল ঘোষণায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

 

মো: আল মামুন খান: বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)।

 

এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

 

তফসিল ঘোষণার পরে বুধবার রাতে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার
নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় আনুমানিক এক হাজার নেতাকর্মীর স্বত:স্ফুর্ত অংশগ্রহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

আনন্দ মিছিলে অংশ নেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

 

প্রসঙ্গত, আজ (বুধবার) বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬তম বৈঠকে বসেন কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়। পরে সন্ধ্যা সাতটায়
প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞাও ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*