সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / ঢাকা / দুই বাসের রেষারেষিতে প্রান হারালো মোটরসাইকেল আরোহী-বাসে আগুন

দুই বাসের রেষারেষিতে প্রান হারালো মোটরসাইকেল আরোহী-বাসে আগুন

 

মোঃ ইমদাদুল হক: ঢাকার সাভারস্থ আশুলিয়ায় দুইটি বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় বাস দু’টি তে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই আলী নুর পরিবহনের ঢাকা মেঃ ব ১৩-১১৭৩ এবং ঢাঃ মেঃ ব ১৫-৭৭৬৫ নাম্বারের দুইটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

নিহত মোটরসাইকেল চালক হলো ঢাকার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মোঃ মাজেদ ওরুফে বাহারুলের ছেলে মেহেদী হাসান (২৫)।

 

জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জানান, সকালে আলী নুরের দুইটি বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় সেই বাস দু’টির মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন দেয়৷ আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে। রেকার দিয়ে সড়ক থেকে বাস দু’টিকে সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*