সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন দিলো পাষন্ড স্বামী

নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন দিলো পাষন্ড স্বামী

ইমদাদুল হক: সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে এক নারী পোশাক শ্রমিককে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম মোছাঃ রোকসানা আক্তার (২৫)। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
রোববার (২০ই এপ্রিল) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোস্তফা কামাল পোশাক শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনার পর থেকে স্বামী বাবুল আক্তার পলাতক রয়েছে। প্রাথমিক ভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা দুজন  টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানান, আশুলিয়ার  টংগাবাড়ি টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে দুজন বাসা ভাড়া করে থাকতো। সকালে রুমের ভিতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে কক্ষের ভিতর পোশাক শ্রমিক রোকসানার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর কাপর দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্বামী। আশেপাশের মানুষ আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হত্যার পর আলামত নষ্ট করার জন্য আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। গলায় ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*