সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন জহিরুল ইসলাম

পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন জহিরুল ইসলাম

 

ইমদাদুল হক: ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ন করলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মো: জহিরুল ইসলাম। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগরের কুরগাঁও এলাকায় পাথালিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্বগ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

এসময় পাথালিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

জহিরুল ইসলাম তার বক্তব্যে জানান, আমি পাথালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরপর তিনবার মেম্বার ছিলাম। আমি আমার ওয়ার্ডটাকে অনেক সুন্দরভাবে গুছানোর চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছি। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন যাতে করে আমি যেন সৎ এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

 

তিনি আর বলেন, আপনারা জানেন বিগত সময়ে আমি আমার দায়িত্ব পালনকালে কোনো ঘুষ-দূর্নীতির সাথে জড়িত ছিলাম না। আমার যদি কোনো ভুল দেখতে পান তাহলে সকলে আমার সেই ভুল ধরিয়ে দিবেন যাতে করে আমি শুধরে নিতে পারি।

 

পাথালিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি আজকে থেকে দায়িত্ব গ্রহন করলাম, আগে কি হয়েছে সেসব ভুলে যান। আজ থেকে কোনো কাজে কোনো ধরণের টাকা-পয়সা নেওয়া কিংবা ইচ্ছাকৃত গাফিলতি এই ইউনিয়ন পরিষদের কারও দ্বারা হবে না। এছাড়া একটা অভিযোগ বক্স করে দেওয়া হবে যাতে করে এসংক্রান্ত সমস্যাগুলো পাথালিয়াবাসী আমাকে জানাতে পারেন।

 

অনুষ্ঠানে এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট শাখা) আব্দুর রহমান বাবুল, শ্রমিক দল নেতা আব্দুল খালেক, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা প্রমুখসহ পাথালিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*