
মো: আল মামুন খান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে ঢাকার সাভারে দিবসটি পালন করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার (১৭ মার্চ) সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দিবসটি পালন করে।
সকালে সাভার উপজেলা পরিষদের ‘স্বাধীনতা চত্বরে’ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পরে, সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে দোয়া অনুষ্ঠান ও কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সহ-সভাপতি রণজিৎ সাহা, মাহবুবা পারভিন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহাবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন আলম, স্বেচ্ছাসেবক লীগ সাভার থানা সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, স্বেচ্ছাসেবক লীগ সাভার পৌর সভাপতি রতন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ আশুলিয়া থানা সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, বাপ্পী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর এর অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
Barta Mela bangla online newsportal