সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / খেলাধুলা / বিজয় দিবস উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

বিজয় দিবস উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর থানা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (৩ নভেম্বর) নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলমের সভাপতিত্বে নবীনগর থানার ওসি ( তদন্ত) সজল কান্তি দাশ খেলাটি উদ্ভোধন করেন।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম নবীনগর সার্কেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান সেকেন্ড অফিসার নবীনগর থানা , এস আই আক্কাস আলী রুবেল, এস আই মিজানুর রহমান, এস  আই মনিরুল ইসলাম (২), এস আই মহিউদ্দিন পাটোয়ারী, এস আই আবু বক্কর সিদ্দিক, এস আই সাজ্জাদ হোসেন সহ নবীনগর থানার সকল অফিসারবর্গ।

 

কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে “এ” গ্রুপের বিজয়ী দল নবীনগর পশ্চিম ইউনিয়ন  ও “বি” গ্রুপের বিজয়ী দল বিটঘর ইউনিয়ন।

 

এতে আরো উপস্থিত ছিলেন , নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি রেজাউল হক রহমত, সাধারণ সম্পাদক সায়েদুর রহমান রাসেল সহ আরো অনেকেই।

 

উক্ত খেলাটি পরিচালনা করেন আব্দুর রহিম সাগর। পরিচলনায় সহকারী হিসাবে দ্বায়িত্ব পালন করেন শ্যামল দাশ ও সার্জেন্ট জহুিরুল ইসলাম। সহস্রাধিক দর্শক টান টান উত্তেজনায় এই কাবাডি প্রতিযোগিতাটি উপভোগ করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*