সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / জাতীয় / বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট প্রদর্শনী ও নতুন ইক্যুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট প্রদর্শনী ও নতুন ইক্যুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠিত

 

মো: আল মামুন খান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান জিএসই বিভাগের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট সমুহের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক গ্রাহকসেবা মো: মতিউল ইসলাম চৌধুরী।

 

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ১৯ ধরনের মটোরাইজড ইক্যুইপমেন্ট এবং ৭ ধরনের নন-মটোরাইজড ইক্যুইপমেন্ট প্রদর্শন করা হয়। এসময় বিমান বহরে নতুন সংযুক্ত ৪টি ফর্ক লিফট ও ৫টি র‍্যাম্প কোচ এর কমিশনিং করা হয়। এছাড়া বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং এ সম্পৃক্ত নিরাপত্তা কর্মীদের নতুন ক্রয় করা বডি ক্যামেরা এবং গ্রাউন্ড স্টাফদের জন্য নতুন ক্রয় করা রেডিও টেলিফোন (আরটি) প্রদর্শন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক গ্রাহকসেবা মো: মতিউল ইসলাম চৌধুরী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স এবং ১২টি কার্গো ফ্রেইটার এ গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রদান করছে। বিমান জিএসই বিভাগ এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা পুর্বের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এ বিমান এর বিগত বছরের উন্নতি ইতিবাচক।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, স্বাধীনতার পর থেকেই এদেশের সকল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করছে। বিগত বছরে বিমান জিএসই বিভাগের জন্য মানসম্মত গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী কয়েকমাসে বিমান জিএসই বহরে ১০০ টির বেশি উন্নত প্রযুক্তির গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট যুক্ত হবে, এতে বিমান এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা কয়েকগুল বৃদ্ধি পাবে।

 

তিনি আরও বলেন, বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং এ নিযুক্ত নিরাপত্তা কর্মীদের বডি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, সকল প্রকার গ্রাউন্ড স্টাফদের জন্য রেডিও টেলিফোন ( আরটি) প্রদান করা হচ্ছে৷ সকল ক্ষেত্রে গ্রাউন্ড স্টাফদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ৩য় টারমিনাল এর সকল গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করার জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট ক্রয় করা সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যাবতীয় প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*