সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে গাড়ি দূর্ঘটনায় পড়লেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে গাড়ি দূর্ঘটনায় পড়লেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শুক্রবার ( ২৬ মে ২০২৩) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসের সাথে বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মালিক কামার আব্বাসের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুলের বাড়ি হবিগঞ্জ জেলায়।

 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিজেই প্রাইভেটকার চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন ডেপুটি হাইকমিশনার। গাড়িতে আরও ছিলেন তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর ও মেয়ে হুদা আব্বাস খোখর।

 

পথে রামপুর ব্রিজের কাছে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে অল্পের জন্য রক্ষা পান ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা।

 

ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*