সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / ভ্যানে লাশ পোড়ানোর সেই কারিগর আটক

ভ্যানে লাশ পোড়ানোর সেই কারিগর আটক

 

ইমদাদুল হক: বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আটকের পর আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানে হয়েছে তা প্রাথমিকভাবে জানায়নি র‍্যাব।

 

এব্যাপারে, র‌্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, আফতাবনগর থেকে আটকের পর ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাতকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফতাবনগর থেকে তাকে আটক করে র‌্যাব ৪ এর কার্যালয়ে আনা হয়। দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় তাকে।

 

প্রসঙ্গত, আরাফাত হোসেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। ৫ আগস্টের লাশ পোড়ানোর ওই ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক মরদেহ চেংদোলা করে স্তুপ করছেন। সেখানে আরাফাতকে দেখা যায়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*