
মো: আল মামুন খান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ইতিহাস বিভাগের সভাপতির কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন এই কমিটি নির্বাচন করা হয়। জাবি ১৫তম ব্যাচ এর মো: জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ (৭ম ব্যাচ)-এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

সকল সদস্যদের উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভার শুরুতে গত ১৭ নভেম্বর, ২০২২ থেকে ১৭ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত মাসব্যাপী আয়োজিত ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী সফলভাবে আয়োজন করায় উদযাপন কমিটিকে ধন্যবাদ জানানো হয়। সভায় নিয়মিত বিষয়গুলো আলোচনা ও অনুমোদনের পর নতুন কমিটি নির্বাচন করা হয়। এই কমিটি আগামী তিন বছর ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে।

জাবি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেবি (২৪ ব্যাচ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’কে কমিটির পৃষ্ঠপোষক হিসেবে নাম প্রস্তাব করলে উপস্থিত সকলেই তা সমর্থন করেন। এরপর ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মাশহুদা খাতুন শেফালী (৫ম ব্যাচ) নতুন কমিটির সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলম (১৫তম ব্যাচ)-এর নাম প্রস্তাব করেন এবং মো. জহিরুল ইসলাম ধীমান (১৪তম ব্যাচ) তা সমর্থন করেন। সকলে সম্মতি জানান এবং করতালির মাধ্যমে প্রস্তাবটি অনুমোদিত হয়।
কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম (ব্যাচ ২২)।

নবনির্বাচিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- অধ্যাপক ড. তাইবুল হাসান খান, শেলীনা আখতার, এম এ জলিল ও মাশহুদা খাতুন শেফালী।
এছাড়া, কার্যকরী কমিটিতে অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী তপন (ব্যাচ ১৫) সিনিয়র সহ-সভাপতি, মো. আজম খান (ব্যাচ ১৪) ও ফারুক দেওয়ান (ব্যাচ ১৫) সহ-সভাপতি, আলী ইকরাম সাকী (ব্যাচ ২০) ও সৈয়দ বখতিয়ার উদ্দিন মাহমুদ সোহেল (ব্যাচ ২০) যুগ্ম-সাধারণ সম্পাদক, হোসনে আরা বেবি (ব্যাচ ২৪) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বিভাগের সকল শিক্ষক পদাধিকার বলে এবং প্রত্যেক ব্যাচ থেকে একজন করে শ্রেণী প্রতিনিধি সদস্য কার্যকরী কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।
Barta Mela bangla online newsportal