সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / খুলনা / শহীদদের রক্তের বিচার দাবিতে খুলনায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

শহীদদের রক্তের বিচার দাবিতে খুলনায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

মো: আল মাসুম খান: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা। গতকাল শুক্রবার ১১ জুলাই, জুমার নামাজ শেষে শহরের বাইতুন নূর জামে মসজিদ হতে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে দুপুর আড়াইটায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

 

উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক মহানগর সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী, মীম মিরাজ হুসাইন, মুশাররফ আনসারী ও আঃ আওয়াল।

 

প্রধান অতিথির বক্তব্যে আরাফাত হোসেন মিলন বলেন, বর্তমান সরকার দুই হাজারের অধিক শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। দীর্ঘ একটি বছর অতিক্রম হয়ে গেলেও খুনিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায় নি। কাদের ইশারায় তাদের বিচার কার্য বিলম্বিত হচ্ছে সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

 

তিনি আরো বলেন, বিচার কার্য শেষ না করে নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করুন। তা না হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে।

 

উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, অর্থ সম্পাদক আসিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, প্রকাশনা সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, এইচ আরডি সম্পাদক সেলিম হোসেন, আইন সম্পাদক আঃ রশিদ, মাদ্রাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, ছাত্র আন্দোলন সম্পাদক ইমরানুল হক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*