সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জাতীয় / শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

 

মো: আল মামুন খান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সারাদেশের হিন্দু সমাজ। এ সময় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

 

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর শাহবাগ ও আশপাশের এলাকা থেকে মানুষজন এসে সেখানে ভিড় জমান। এ সময় আন্দোলনকারী ৪ দফা দাবি জানান।

 

তাদের দাবিগুলো হলো-

১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, ২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, ৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, ৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

 

পল্লব কুমার নামে আরেক আন্দোলনকারী বলেন, আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।

 

আন্দোলনে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, আমরা আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*