সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সাবেক সমন্বয়ক লাবিবসহ ৮জনকে সাময়িক বহিষ্কার; তদন্ত কমিটি গঠিত

সাবেক সমন্বয়ক লাবিবসহ ৮জনকে সাময়িক বহিষ্কার; তদন্ত কমিটি গঠিত

 

ইমদাদুল হক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অংশগ্রহণের অভিযোগে সাবেক ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক আহসান লাবিবসহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হয়েছে।

 

সাময়িক বহিষ্কৃত ওই ৮ শিক্ষার্থী হলেন- মোহাম্মদ রাজন মিয়া (সরকার ও রাজনীতি বিভাগ, ৪৬ ব্যাচ), রাজু আহাম্মদ (সরকার ও রাজনীতি বিভাগ, ৪৫ ব্যাচ), মো. মাহমুদুল হাসান রায়হান (ইংরেজী বিভাগ, ৫০ ব্যাচ), জুবায়ের আহমেদ (ইতিহাস বিভাগ, ৪৪ ব্যাচ), হামিদুল্লাহ্ সালমান (ইংরেজি বিভাগ, ৪৯ ব্যাচ), মো. আতিকুজ্জামান আতিক (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ৪৯ ব্যাচ), সোহাগ মিয়া (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪৭ ব্যাচ) ও মো. আহসান লাবীব (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪৯ ব্যাচ)।

 

উল্লেখ্য, গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণাদির (ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফ) উপর ভিত্তি করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় উপরোক্ত অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ বিবেচনা করে তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ- ২০১৮”-এর ৩(২) (গ) ধারা অনুযায়ী ১৯-৯-২০২৪ তারিখ অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

অপরদিকে, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসে গণপিটুনীর শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমাদানের জন্য কর্তৃপক্ষ প্রত্নতত্ত্ব বিভাগ এর অধ্যাপক ড. স্বাধীন সেন কে সভাপতি করে এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) মো. লুৎফর রহমান আরিফকে সচিব করে তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটির বাকি সদস্যরা হলেন- অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী (দর্শন বিভাগ), অধ্যাপক ড. মো. এমরান জাহান (ইতিহাস বিভাগ), অধ্যাপক ড. আনিছা পারভীন) ইতিহাস বিভাগ) এবং আমিনা ইসলাম (সহযোগী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ)।

 

গঠিত এই কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

প্রসঙ্গত, নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় শামীম মোল্লা পিটুনির শিকার হন। পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*