সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / জীবনযাত্রা / সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ যুবক দগ্ধ

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ যুবক দগ্ধ

 

ইমদাদুল হক: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সাত যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন- সাভারের আমিনবাজার হিজলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো: রায়হান (১৯), একই গ্রামের শহিদের ছেলে মো: নাহিদ (১৮), আব্দুর রউফের ছেলে হাদিস (১৮), জামরুল মিয়ার ছেলে মো: মনারুল (২০) এবং আমিনবাজার হিজলা এলাকায় ভাড়া বাসায় থাকা জুয়েল (২৩), রুবেল (২৫) ও মো: আল আমিন (২৬)।

 

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আমিনবাজারের হিজলা এলাকার আব্দুর রাজ্জাকের মালিকানাধীন বাড়ির এক পরিত্যক্ত কক্ষে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

মুঠোফোনে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, ঘরের ভিতরে থাকা গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আমার ছেলেও ছিল। বর্তমানে আমি হাসপাতালে আছি। পরে বিস্তারিত বলা যাবে।

 

এব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, অগ্নিকান্ডে বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*