সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভা

সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভা

 

ইমদাদুল হক: সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে সভা শুরু হয়।

 

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এর সভাপতিত্বে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো: এনামুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

যৌথ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

এছাড়া, সভায় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলাসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ১৬ সেপ্টেম্বর ‘হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত MRT-5 (মেট্রোরেল)’ কাজের শুভ উদ্ধোধন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সূধী সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগ এই যৌথ সভার আয়োজন করে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*