সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / চিকিৎসা / সাভারে প্রায় ২ লক্ষ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

সাভারে প্রায় ২ লক্ষ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

মো: আল মামুন খান: আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকার সাভারে উদ্বোধন হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর। ৬ মাস বয়স থেকে শুরু করে ৫৯ মাস বয়সের মোট ১ লক্ষ ৯১ হাজার ১৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

 

তিনি বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করবেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান স্যার। এসময় সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম মহোদয়সহ অন্যরা উপস্থিত থাকবেন।

 

ডা. হুদা বলেন, এই ক্যাম্পেইনে সাভার উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সের মোট ২৬ হাজার ২৭৭ জন শিশুকে এক লক্ষ আইইউ মাত্রার একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি, ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের মোট ১ লক্ষ ৬৪ হাজার ৮৯০ জন শিশুকে দুই লক্ষ আইইউ মাত্রার লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোরও টার্গেট রয়েছে আমাদের।

 

ডা. সায়েমুল হুদা আরও জানান, আমাদের জানা উচিৎ যে ভিটামিন এ ক্যাপসুল খেলে কি হয়? শুধু রাতকানা রোগ থেকেই নয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের আরো বহু উপকার করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আমাদের দেশে সরকারিভাবে শিশুদের প্রতি বছর দু’বার এ ক্যাপসুল খাওয়ানো হয়।

 

আগামী ২০ ফেব্রুয়ারি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হওয়া ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পইনে সকল অভিভাবকদের তাদের সন্তানকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

 

প্রসঙ্গত, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. মো: আব্দুল মান্নান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*