সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সাভারে বাজার দর মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

সাভারে বাজার দর মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

 

মো: আল মামুন খান: ঢাকার সাভারে
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
বাজার দর মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় সাভার নামাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন।

 

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ (মঙ্গলবার) সাভার উপজেলার বৃহত্তম নামাবাজার এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর মনিটরিং কার্যক্রমের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করা হয়েছে। অভিযান চলাকালে বনফুল নামক কোম্পানীর নকল সেমাই বিক্রির অভিযোগে একজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানকালে
প্রায় ১০০ প্যাকেট নকল বনফুল সেমাই জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

অভিযান চলাকালে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*