সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভারে সড়ক উন্নয়ন কাজ ও সেতু উদ্বোধন

সাভারে সড়ক উন্নয়ন কাজ ও সেতু উদ্বোধন

 

ইমদাদুল হক: ঢাকার সাভারে উপজেলা প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ৫টি সড়ক উন্নয়ন কাজ সহ একটি সেতু’র উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে শিমুলিয়া ইউনিয়নে এসব উন্নয়ন কাজ ও সেতু’র শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

এব্যাপারে সাভার উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র অঙ্গীকার ‘প্রতিটি গ্রাম হবে শহরে রূপান্তর’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আজ (বুধবার)
সাভার উপজেলাধীন শিমুলিয়া ইউনিয়নে প্রায় ২০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৫টি সড়ক উন্নয়ন কাজ এবং ১টি সেতু’র শুভ উদ্বোধন হলো।

 

এসময় আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, স্থানীয় ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*