সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

 

ইমদাদুল হক: পারিবারিক কলহের জেরে ঢাকার সাভারে পোশাক শ্রমিক স্ত্রী সুলতানা (২৮) কে ছুরিকাঘাতে হত্যা করেছে পাষন্ড স্বামী। এঘটনায় স্বামী বাবু (৩২) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আনন্দপুর এলাকার খোশ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফার মেয়ে। তিনি স্বামী বাবুর সাথে সাভারের আনারকলি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী শহিদ মোল্লা বলেন, গত তিনদিন আগে সুলতানা তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসে। বাড়িতে এসে সুলতানা বলে তাকে বাবু মারধর করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। একারনে খালুর বাড়িতে সে চলে আসে। আজ বিকেল ৫ টার দিকে খোশ মোহাম্মদের বাড়িতে এসে স্ত্রী সুলতানাকে নিয়ে যেতে চায় বাবু। সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে আমার সামনেই সুলতানার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। পরে সুলতানাকে আমার ছেলে লালচাঁন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুকে স্থানীয়রা গণধোলাই দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ সোপর্দ করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া বাবুকে আটক করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

 

বার্তা মেলা / ই হক

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*