সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা

সাভার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা

 

ইমদাদুল হক: ঢাকার সাভার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভাকক্ষ ‘বিজয়-৭১’ এ সভা সম্পন্ন হয়।

 

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এই কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

আইন-শৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা সহ সাভার উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাভার মডেল থানা এবং আশুলিয়া থানার প্রতিনিধিগণ ও সাভার উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।

 

এদিকে, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখসহ সাভার উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।

 

অপরদিকে, উপজেলা পরিষদের মাসিক সভায় সকল জনপ্রতিনিধিকে সাথে নিয়ে মশক নিধন কর্মসূচির শুভ উদ্ধোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*