সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / চিকিৎসা / ‘সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই’- ডা. সায়েমুল হুদা

‘সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই’- ডা. সায়েমুল হুদা

 

ইমদাদুল হক: সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। সোমবার (৫ জুন) দুপুরে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে তিনি একথা জানান।

 

এর আগে, সোমবার (৫ জুন) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি চারা রোপণ করেন।

 

উল্লেখ্য, ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- প্রতিপাদ্য নিয়ে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে সোমবার গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়।

 

ডা. সায়েমুল হুদা জানান, আজ (৫ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩। সকলের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, প্রতিবছর অন্তত তিনটি করে গাছ লাগানোর। আসলে সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেষজ ও পুষ্টি বাগান রয়েছে। এখানে আমাদের হাসপাতালের পরিত্যক্ত জমিতে সকল অফিসারদের উপহার দেওয়া ৩১ প্রকার দেশি-বিদেশি ফলের চারা রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের কোনো পতিত জায়গা খালি রাখা হয় নাই। আজকের এই দিনে সকলকে গাছ লাগানোর আহ্বান জানাই।

 

এসময় ডা. সায়েমুল হুদার সাথে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম. ও মো: সাইদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*